মুস্তাফিজুর রহমান বোলিংয়ে আসার আগেই ম্যাচ প্রায় শেষ করে ফেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের পেসাররা। তারপরও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দলের ৮৫ রানের জয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের তরুণ এই বোলিং সেনসেশন।
আক্রমণে এসে বরাবরের মতোই মুগ্ধতা ছড়িয়েছেন মুস্তাফিজ। তিন ওভারের স্পেলে প্রতি ওভারে তিনি নিয়েছেন একটি করে উইকেট। ১৬ রানে তার ৩ উইকেট আইপিএলে এখন পর্যন্ত তার সেরা বোলিং ফিগার।
রোববার বিশাখাপত্নমের ড. ওয়াই এস রাজাশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৭ রান করে হায়দরাবাদ। জবাবে ১৬ ওভার তিন বলে ৯২ রানে অলআউট হয়ে যায় মুম্বাই।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় মুম্বাই। মুস্তাফিজ বোলিংয়ে আসার আগে ৯ ওভারে ৫০ রান তুলতেই ফিরে যায় দলটির প্রথম ছয় ব্যাটসম্যান।
অধিনায়ক ডেভিড ওয়ার্নার এদিন একটু দেরিতে বোলিংয়ে আনেন মুস্তাফিজকে। নিজের প্রথম বলেই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে উইকেটরক্ষক নামান ওঝার ক্যাচে পরিণত করে উইকেট-শিকার উৎসবে যোগ দেন তিনি।